রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর ভাটারা থানা এলাকায় নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপা পড়ে মাহিদ ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট)

2026-08-13T18:55:30+00:00
2026-08-13T18:55:30+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপায় শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর ভাটারা থানা এলাকায় নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপা পড়ে মাহিদ ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৩টার দিকে ভাটারা খিলবাড়ীরটেক হাজারি গলিতে এ ঘটনা ঘটে।

ভবনটির পাশে খেলার সময় শিশুটি দেওয়াল চাপা পড়ে। খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সাড়ে ৪টার শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

শিশু মাহিদ ইসলামের হাবিব হোসেন। তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামে। বর্তমানে খিলবাড়িরটেক হাজারি গলির একটি বাসায় ভাড়া থাকে। সে নিজে প্রাইভেটকার চালক। শিশুটির মা মৌসুমী আক্তার গৃহিণী। মাহিদ তাদের একমাত্র সন্তান।


হাবিব হোসেন বলেন, তাদের বাসার পাশেই একটি বাড়ির কাজ চলছে। নতুন দেওয়াল উঠছে। পাশেই গলিতে আরও কয়েকটি শিশুর সাথে খেলা করছিল। এ সময় দেয়ালটি ভেঙে মাহিদের উপড়ে পড়ে, এতে শিশুটি গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   রাজধানী  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: