পরমাণু বিজ্ঞানী থেকে মোদির পিএস, কে এই নিধি তিওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নিধি তিওয়ারী। এই নারী কর্মকর্তার কর্মজীবন ও ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত নতুন

2026-08-13T21:29:47+00:00
2026-08-13T21:36:56+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পরমাণু বিজ্ঞানী থেকে মোদির পিএস, কে এই নিধি তিওয়ারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:২৯ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৯:৩৬ পিএম
নরেন্দ্র মোদি ও তার ব্যক্তিগত সহকারী নিধি তিওয়ারী। সংগৃহীত ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নিধি তিওয়ারী। এই নারী কর্মকর্তার কর্মজীবন ও ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত নতুন বেশ কিছু তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, নিধি তিওয়ারী ভারতের একজন উচ্চপদস্থ পররাষ্ট্র কর্মকর্তা (আইএফএস)। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পদের পূর্বে তিনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) উপসচিব পদে নিযুক্ত ছিলেন, যেখানে তার মূল দায়িত্ব ছিল আন্তর্জাতিক বিষয় ও নিরাপত্তা সংক্রান্ত নথিপত্র দেখভাল করা। তবে সিভিল সার্ভিসে আসার পূর্বে তিনি ‘ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে’ (বিএআরসি) বিজ্ঞানী হিসেবে যুক্ত ছিলেন।

নিধির বেড়ে ওঠা লখনৌ শহরে। সেখানকার স্কুল ও কলেজের পাঠ চুকিয়ে তিনি বানারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ) থেকে বায়োকেমেস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বপূর্ণ ফলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্বর্ণপদকে ভূষিত করে।

পড়াশোনা শেষে তিনি সরাসরি পরমাণু গবেষণা কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু ২০০৮ সালে বৈজ্ঞানিকের সম্মানজনক চাকরি ছেড়ে দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন।

পরবর্তীকালে ২০১৩ সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষায় সারা ভারতে ৯৬তম স্থান অধিকার করে পররাষ্ট্র ক্যাডারে নিজের নাম যুক্ত করেন নিধি।


২০২২ সালের নভেম্বরে নরেন্দ্র মোদির কার্যালয়ে আন্ডার সেক্রেটারি হিসেবে পদায়ন হয় তার। পরবর্তীতে দক্ষতা প্রদর্শনের মাধ্যমে উপসচিব এবং বর্তমানে সরাসরি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে উন্নীত হন তিনি। 

কর্মজীবনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দক্ষ এই কর্মকর্তার।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পরমাণু বিজ্ঞানী  মোদি  পিএস  নিধি তিওয়ারী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: