জবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি কাকন, সম্পাদক রিয়াজ

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দর্শন বিভাগের চেয়ারম্যান

2026-08-13T23:48:53+00:00
2026-08-13T23:50:45+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিক্ষা
জবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি কাকন, সম্পাদক রিয়াজ
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৪৮ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ১১:৫০ পিএম
সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসানকে প্রধান উপদেষ্টা করে ৪১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অনুমোদন দেন দর্শন বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান। 

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আমিনুল হক (কাকন) এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বি.এম. সায়েম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. মুরাদুজ্জামান, মো. আমিনুল ইসলাম, মো. এনামুল হাসান, মো. নাজিরুল ইসলাম (সজল) ও মো. গিয়াস উদ্দিন।

কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াজুল হক (রিয়াজ)। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ ওসমান গনী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহা খাতুন, মো. শরিফুর রহমান আদিল ও অনিক সাহা অনু।

এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বাবুল হুসাইন এবং সহ-কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নজরুল ইসলাম মামুন এবং সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আরেফিন রিয়াদ।

কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ রায়হানুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক জুয়েল মোল্লা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জিয়াউদ্দিন এবং জনসংযোগ ও প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন রাশেদুজ্জামান রাসেল। সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক হয়েছেন মো. মামুন শেখ।


এ ছাড়া ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম. এ আজিজ, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. নাজমুল হুসাইন, তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. সাজ্জাক হোসেন এবং সহ-তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শাহান শাহ দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে কাজ করবেন কাজীয়া ইয়াসমিন এবং সহ-শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মমিন উদ্দিন। মহিলা বিষয়ক সম্পাদক কাজরী আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার। আইন বিষয়ক সম্পাদক এস. এম. শহীদুল ইসলাম এবং সহ-আইন বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র দাস দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সাইফুল আলম টুকু (সোনা), সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তৌফিকুল ইসলাম (ফরহাদ), বিভাগীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুফিয়া আক্তার রিকি এবং সহ-বিভাগীয় ছাত্র কল্যাণ সম্পাদক ইবাদুল হক দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মুমতাহিনা মুন, সুজন রায়, দেবাশীষ চন্দ্র দাস, মেহেদী হাসান শাকিল, সাদিয়া জামান ও ইসমাত জেরিন পায়েল।

দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দর্শন বিভাগের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

দর্শন বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান নতুন কমিটির সাফল্য কামনা করে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জবি  দর্শন বিভাগ  অ্যালামনাই  সভাপতি  সম্পাদক 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: