বানারীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমিসংক্রান্ত বিরোধের জেরে পবিত্র ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে

2026-08-14T08:19:57+00:00
2026-08-14T14:04:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বানারীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:১৯ এএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ২:০৪ পিএম
পবিত্র ব্যাপারী। ছবি : সময়ের আলো
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমিসংক্রান্ত বিরোধের জেরে পবিত্র ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।

​স্থানীয়রা ও আহতের স্বজনরা জানান, পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার উজ্জ্বল মিস্ত্রি, সজল মিস্ত্রি, স্বপন মিস্ত্রি ও উৎস মিস্ত্রি বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে পবিত্র ব্যাপারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি, কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে তার হাতে এবং দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তারা দুই পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় সশস্ত্র হামলাকারীরা।


​পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা তাকে রাস্তার ওপর মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া থানায় নিয়ে যান। থানা থেকে অ্যাম্বুলেন্সে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করেন। হামলাকারীরা আত্মগোপনে চলে যাওয়ায় এবিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

​এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   বরিশাল  বানারীপাড়ায  পূর্ব শত্রুতা  কুপিয়ে জখম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: