আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদে এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় সেখানকার শহর মেয়র হাবিব-উর-রহমান মনসুর নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট)

2026-08-14T09:30:36+00:00
2026-08-14T09:30:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩০ এএম 
ফায়জাবাদে এক ভয়াবহ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদে এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় সেখানকার শহর মেয়র হাবিব-উর-রহমান মনসুর নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাসপাতাল ও ফায়জাবাদ পৌরসভার নির্ভরযোগ্য সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

হাসপাতাল সূত্রে জানা যায়, মেয়রকে বহনকারী গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটানো হলে তিনি মারাত্মক আঘাত পান এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পৌরসভার একজন কর্মী জানান, তাদের কার্যালয়ের ঠিক কাছেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে কোনো সশস্ত্র বা জঙ্গি গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

তবে এই ঘটনার মাত্র তিন সপ্তাহ পূর্বে একই প্রদেশে বাদাখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি ফায়জাদাদ যাওয়ার পথে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছিলেন। ওই সময় সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ-খোরাসান (আইএসআইএস-কে) সেই হামলার দায় স্বীকার করেছিল।

ভৌগোলিকভাবে দুর্গম বাদাখশান প্রদেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়ায় তালেবান আমল থেকেই সেখানে ব্যাপক খনি খনন কাজ চলছে। তবে অর্থনৈতিক গুরুত্ব বাড়লেও অঞ্চলটির নিরাপত্তার চিত্র এখনো ভঙ্গুর। গত মে মাসে আফিম চাষ বা পপি ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সাথে আফগান নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হন।


উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে দেশ জুড়ে শতভাগ নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন দায়েশ-খোরাসান নিয়মিতভাবে উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। 

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে আত্মঘাতী হামলায় আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হন এবং একই বছর কাবুলের একটি চীনা রেস্তোরাঁয় হামলায় নিহত হন আরও ৭ জন। উভয় ঘটনার দায়ই প্রকাশ্যে স্বীকার করেছিল আইএস-খোরাসান শাখা।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আফগানিস্তান  বোমা হামলা  মেয়র নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: