খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সারাদেশে বিএনপির বিশেষ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বিএনপি।শুক্রবার

2026-08-14T17:28:02+00:00
2026-08-14T17:28:15+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সারাদেশে বিএনপির বিশেষ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৫:২৮ পিএম
ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বিএনপি।

শুক্রবার (১৪ আগস্ট) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট শনিবার দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।

দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বিএনপি।

১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন খালেদা জিয়া


সময়ের আলো/এমকে
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: