খালেদা জিয়ার জন্মদিনে মহাখালীতে দোয়া মাহফিল, থাকবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকার মহাখালী কড়াইল টিএন্ডটি মাঠে দোয়া মাহফিল

2026-08-14T16:56:20+00:00
2026-08-14T16:57:23+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
খালেদা জিয়ার জন্মদিনে মহাখালীতে দোয়া মাহফিল, থাকবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৪:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকার মহাখালী কড়াইল টিএন্ডটি মাঠে দোয়া মাহফিল ও দরিদ্র-অসহায়দের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা-১৭ সংসদীয় আসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে অনুদান বিতরণ করা হবে।


এদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনেও শনিবার বেলা ১১টায় দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়ও দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   খালেদা জিয়া  তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: