গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে গলায় শুকনা রুটি আটকে জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর সখীপুর

2026-08-14T18:31:38+00:00
2026-08-14T18:31:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:৩১ পিএম 
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংগৃহীত ছবি
টাঙ্গাইলের সখীপুরে গলায় শুকনা রুটি আটকে জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাত ওই এলাকার আজগর আলীর মেয়ে। তিনি সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী। জান্নাত স্থানীয় সূর্য তরুণ শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণিতে পড়ত। 

জান্নাতের নানা সিদ্দিক হোসেন বলেন, গতকাল সন্ধ্যার পর জান্নাত পড়তে বসে। এ সময় তার মা তাকে রুটি বানিয়ে দেন। পড়াশোনা করতে করতে সে রুটি খাচ্ছিল। হঠাৎ শুকনা রুটি তার গলায় আটকে যায়।    


পরে স্থানীয় লোকজন জান্নাতকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, হাসপাতালে আনার আগেই জান্নাতের মৃত্যু হয়েছে। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন গতকাল রাত পৌনে নয়টার দিকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   টাঙ্গাইল  সখীপুর  শুকনা রুটি  স্কুলছাত্রী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: