নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়ায় নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে নাহিদা আক্তার (১৬) নামে এক তরুণী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।শুক্রবার (১৪ আগস্ট) সকাল

2026-08-14T19:22:22+00:00
2026-08-14T19:22:22+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:২২ পিএম 
ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়ায় নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে নাহিদা আক্তার (১৬) নামে এক তরুণী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে কচুয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কোয়া-চাঁদপুর গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদা আক্তার চান্দিনা উপজেলার কৈলান তুলপাই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। তার মা নুরুন্নাহার বেগম একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানার বাড়ি কোয়া-চাঁদপুরে থাকতেন নাহিদা।

নাহিদার মামা শাহআলম জানান, তার বাবা বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করার পর নাহিদা ও তার মায়ের তেমন খোঁজখবর নিতেন না। ঘটনার আগের দিন নাহিদাকে তার বাবা অকথ্য ভাষায় গালাগাল করেন। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়ে নাহিদা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের ধারণা।

তবে নাহিদার মা নুরুন্নাহার বেগম জানান, চাকরির কারণে বৃহস্পতিবার তিনি কর্মস্থলে চলে যান। শুক্রবার সকাল ৯টার দিকে বাড়িতে ফিরে মেয়ের ঘরের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন।


নুরুন্নাহার আরও জানান, নাহিদা চলতি বছর কৈলান-তুলপাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টিও তাকে মানসিকভাবে প্রভাবিত করে থাকতে পারে বলে তিনি মনে করছেন।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নানা  বাড়ি  গলায় ফাঁস  তরুণী  আত্মহত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: