ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। এ ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ

2026-08-14T18:34:58+00:00
2026-08-14T18:34:58+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:৩৪ পিএম 
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। ছবি : সংগৃহীত
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। এ ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি আবারও চালুর জন্য কাজ চলছে। বন্ধ হওয়ার আগে এই ইউনিটটি থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।


বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, এর আগে গত ৩১ জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে মেরামতের পর ২ আগস্ট এটি পুনরায় চালু করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র  বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র  বড়পুকুরিয়া  তাপবিদ্যুৎ কেন্দ্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: