আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানী ঢাকায় রোববার দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। তবে আকাশে মেঘের উপস্থিতি

2026-11-22T08:05:36+00:00
2026-11-22T08:05:36+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:০৫ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় রোববার দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। তবে আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর)  সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।


সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৯০ শতাংশ। আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৫টা ১১ মিনিটে সূর্য অস্ত যাবে। পরদিন সোমবার ভোর ৬টা ১৯ মিনিটে সূর্যোদয় হবে। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ঢাকা  দিনের তাপমাত্রা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: