পাবনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া

2026-11-22T07:53:41+00:00
2026-11-22T07:53:41+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাবনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের পর ওসি প্রত্যাহার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ এএম 
নয়ন কুমার সরকার। ছবি : সংগৃহীত
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে পাবনা সদরের পরিদর্শক গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাতে জেলা পুলিশের এক আদেশে এ রদবদল করা হয়।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, প্রশাসনিক কারণে ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। এ ঘটনায় কাউকে আটকও করা সম্ভব হয়নি।

এদিকে কয়েক দিনের সহিংসতা ও পাল্টাপাল্টি হামলার পর বেড়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেন। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে রাখা খড়ের পালায় অগ্নিসংযোগ করা হয়।

এরপর দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনার জেরে এদিন সকাল থেকে পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে সওদাগরপাড়া ও আশপাশের এলাকা থেকে পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।

দুপুরের দিকে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তা দ্রুত বৃশালিখা এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষ বিকেল পর্যন্ত থেমে থেমে চলে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক কর্মী আহত হন। আহতদের মধ্যে জিসান (১৫) নামের এক কিশোরের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পাবনা  আওয়ামী লীগ  বিএনপি  সংঘর্ষ  ওসি প্রত্যাহার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: