দুবলার চরে চলছে তিন দিনব্যাপী রাস পূজা ও পুণ্যস্নান

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস পূজা ও পুণ্যস্নান। রোববার (২২ নভেম্বর) সকাল

2026-11-22T09:06:21+00:00
2026-11-22T09:06:21+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
দুবলার চরে চলছে তিন দিনব্যাপী রাস পূজা ও পুণ্যস্নান
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:০৬ এএম 
রাস পূজা ও পুণ্যস্নানে সনাতন ধর্মাবলম্বীরাই। ছবি : সময়ের আলো
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস পূজা ও পুণ্যস্নান। রোববার (২২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ ধর্মীয় আয়োজনে অংশ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামী ২৪ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

তবে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী রাসমেলা। সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় ২০২১ সালে মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এ আয়োজন।

শতবর্ষী এই রাস উৎসবের সূচনা হয়েছিল ১৯২৩ সালে। কথিত আছে, সাধু হরিভজন রাসপূর্ণিমার ভোরের জোয়ারে সাগরের লোনাজলে পুণ্যস্নানের মাধ্যমে পাপমোচন ও মঙ্গল কামনায় দুবলার চরে এ পূজা ও স্নানের প্রচলন করেন।

সুন্দরবন বিভাগ জানিয়েছে, এবার তিন দিনব্যাপী রাস পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন। মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা।

একসময় দুবলার চরের রাসমেলায় দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের লাখো মানুষের সমাগম হতো। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মেলাকে ঘিরে বসত নানা পণ্যের দোকান ও উৎসবের আয়োজন। তবে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২১ সালে ঐতিহ্যবাহী এ মেলা বন্ধ করে দেওয়া হয়। এবারও মেলার আয়োজন রাখা হয়নি।


এদিকে পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে সুন্দরবন বিভাগ। এসব পথে পুণ্যার্থীদের নিরাপত্তা এবং বনের প্রাণ-প্রকৃতি রক্ষায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।

পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী জানান, রাস পুণ্যস্নানে অংশ নিতে আবেদন করা সব পুণ্যার্থীকে দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাদের নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার এবং বন বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি জানান, পুণ্যার্থীদের নৌযানগুলো দিনের বেলায় নিরাপত্তা বাহিনীর পাহারায় দলবদ্ধভাবে দুবলার চরে যাতায়াত করবে। নির্ধারিত চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে।

নৌযানগুলোতে স্টিকারের মাধ্যমে বিএলসি বা সিরিয়াল নম্বর এবং পুণ্যার্থীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে দেওয়া হয়েছে একটি করে টোকেন। পাশাপাশি সবার সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বন বিভাগের এ কর্মকর্তা আরও জানান, কোনো নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দুবলার চর  রাস পূর্ণিমা  রাস পূজা  পুণ্যস্নান  সুন্দরবন  বাগেরহাট  রাসমেলা  সনাতন ধর্মাবলম্বী  পূর্ব সুন্দরবন বিভাগ  শেখ আসাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: