সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর

2026-08-14T19:34:54+00:00
2026-08-14T19:40:58+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:৩৪ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৭:৪০ পিএম
ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শুক্রবার (১৪ আগস্ট) সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, ফুসকা, বাজি, শিং মাছ, গরু, জনসন বেবি লোশন, ইয়াবা, মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য।

এছাড়া সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নয়নপুর বাজার থেকে খাদলা বিওপির দিকে যাওয়ার সড়কের বাজারের মাঝখানে মো. হাবিবুর রহমানের একটি গোডাউনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভারতীয় বাসমতি চাল ও বিভিন্ন কসমেটিকস সামগ্রীও জব্দ করা হয়।


সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ ২১ হাজার ৫০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে আমাদের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সীমান্ত  ৫০ লাখ  টাকা  ভারত  চোরাচালানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: