দাউদকান্দিতে ২৫১ কেজি গাঁজাসহ কোটি টাকার মাদক উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে একটি হাইস মাইক্রোবাস থেকে ২৫১ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে

2026-08-14T19:56:53+00:00
2026-08-14T19:56:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দাউদকান্দিতে ২৫১ কেজি গাঁজাসহ কোটি টাকার মাদক উদ্ধার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে একটি হাইস মাইক্রোবাস থেকে ২৫১ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই এলাকার ঈসাখাঁ সিএনজি পেট্রোল পাম্পের সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল মহাসড়কের সেন্দি তাসফিন সিএনজি পাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি কালো রঙের হাইস মাইক্রোবাস পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।

পরে গাড়িটি দাউদকান্দি বিশ্বরোডে ইউটার্ন নিয়ে কুমিল্লার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু নেয়। একপর্যায়ে স্বল্প পেন্নাই এলাকার ঈসাখাঁ সিএনজি পেট্রোল পাম্পের সামনে মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে যান।


পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে কালো প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ২৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া কালো কাগজে মোড়ানো ১ হাজার ৫৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল এবং বাদামি প্লাস্টিকে মোড়ানো ৪৮টি প্যাকেট থেকে ১ হাজার ২০০ বোতল ভারতীয় এস্কাফ উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা সামশুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক চালককে গ্রেফতারে চেষ্টা চলছে। একই সঙ্গে মাদকের চালানটির সঙ্গে কারা জড়িত, কোথা থেকে মাদকগুলো আনা হয়েছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দাউদকান্দি  গাঁজা  কোটি টাকা  মাদক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: