৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসকের সন্ধানে এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

৩০ বছর ধরে এক বাংলাদেশি চিকিৎসককে খুঁজে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।রোগীকে ধর্ষণের অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে। বাংলাদেশি

2026-08-14T20:44:24+00:00
2026-08-14T20:44:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসকের সন্ধানে এফবিআই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
৩০ বছর ধরে এক বাংলাদেশি চিকিৎসককে খুঁজে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। রোগীকে ধর্ষণের অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে। বাংলাদেশি ওই চিকিৎসকের নাম জাহিদুল ইসলাম। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি।

তার বিষয়ে তথ্য চেয়ে চলতি বছর অন্তত সাতবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে এফবিআই। ধর্ষণের পাশাপাশি তার বিরুদ্ধে মামলা-মোকদ্দমা এড়ানোর উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এফবিআইয়ের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে ১৯৯৬ সালের অক্টোবরে। পরের বছরের জুলাই মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।


জাহিদুল ইসলামের বিষয়ে এফবিআইয়ের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, নিউইয়র্ক ও কানাডার মনট্রিলে তার যোগাযোগ থাকতে পারে। জাহিদুলের সঙ্গে তার স্ত্রী থাকতে পারেন, যিনি নিজেও একজন চিকিৎসক।

এফবিআই বলেছে, পেনসিলভেনিয়ায় কর্মরত থাকার সময় জাহিদুল ইসলাম কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে এক নারী রোগীকে অচেতন করে ধর্ষণ করেন। ৭১ বছর বয়সী এই চিকিৎসকের বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে স্থানীয় এফবিআই কার্যালয় কিংবা মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

সময়ের আলো/আআ

  বিষয়:   বাংলাদেশ  চিকিৎসক  এফবিআই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: