স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের স্বাধীনতা দিবসের আগে নয়াদিল্লির একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির তালিকায় রয়েছে দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী

2026-08-14T20:54:44+00:00
2026-08-14T20:54:44+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে বোমা হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম 
খবর পাওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত
ভারতের স্বাধীনতা দিবসের আগে নয়াদিল্লির একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির তালিকায় রয়েছে দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩, বিভিন্ন জেলা আদালত, দিল্লি মেট্রো ও আমবালাগামী ট্রেন।

শুক্রবার (১৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘খালিস্তান’ নামে পাঠানো একটি ইমেইলে এসব হামলার হুমকি দেওয়া হয়। 

‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’ শিরোনামের বার্তায় শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে। এর এক ঘণ্টা পর রাজধানীর বিভিন্ন জেলা আদালতেও হামলার হুমকি দেওয়া হয়।

ইমেইলে দিল্লিকে ‘খালিস্তান’-এ পরিণত করার হুমকি দেওয়ার পাশাপাশি দাবি করা হয়েছে, আদালতে চলমান মামলার প্রতিক্রিয়ায় হামলার পরিকল্পনা করা হয়েছে। 


বার্তায় আরও দাবি করা হয়, স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনকারী ‘খালিস্তান’-এর সদস্যরা ইতোমধ্যে দিল্লিতে পৌঁছেছেন।

হুমকির আওতায় আরও রয়েছে জামনগর হাউজ, ঝাণ্ডেওয়ালান ভবন, সাকেত কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম কার্যালয়।

খবর পাওয়ার পর নিরাপত্তা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট স্থানে দমকল বাহিনী পাঠানো হয়। বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পাওয়া যায়নি।

সূত্র : দ্য হিন্দু


সময়ের আলো/এমকে


  বিষয়:   স্বাধীনতা  দিল্লি  বোমা  হামলা  হুমকি  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: