পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে নিহত ১, আহত ৯৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় আকাশে গুলি ছোড়ার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৪

2026-08-14T14:24:18+00:00
2026-08-14T14:24:18+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে নিহত ১, আহত ৯৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় আকাশে গুলি ছোড়ার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৪ জন, যাদের মধ্যে ১৭ শিশু রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দাতব্য সংস্থা ইধি ফাউন্ডেশনের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে ১০ নারী, ১৭ শিশু ও ৫৯ পুরুষ রয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের নামে করাচির বিভিন্ন এলাকায় নির্বিচারে আকাশে গুলি ছোড়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

আহতদের জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার, সিভিল হাসপাতাল ও আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আব্বাসি শহীদ হাসপাতালে ২৪ জন, জিন্নাহ হাসপাতালে ৩৫ জন এবং সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে ২৬ জন চিকিৎসা নিয়েছেন।

লিয়াকত, সদর, কোরাঙ্গি, মালির, আজিজাবাদ, নর্থ নাজিমাবাদ, নাজিমাবাদ, গুলবাহার, গুলশান-ই-ইকবাল, ওরাঙ্গি টাউন, জামশেদ কোয়ার্টারস ও ডিফেন্সসহ বিভিন্ন এলাকায় আকাশে গুলি ছোড়ার ঘটনা ঘটে।


এ ঘটনায় করাচির পূর্ব, পশ্চিম ও কেন্দ্রীয় জেলা থেকে ৩০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আকাশে গুলি ছোড়া বন্ধে সতর্ক করে আসছে। পুলিশ বলছে, আকাশে ছোড়া গুলি মাটিতে ফিরে এসে নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে পারে। ২০২৫ সালে একই ধরনের ঘটনায় করাচিতে তিনজন নিহত ও অন্তত ৭৫ জন আহত হন। ২০২৪ সালেও প্রায় ৯৫ জন আহত হয়েছিল।

সূত্র : দ্য নিউজ পাকিস্তান

সময়ের আলো/এমকে
  বিষয়:   পাকিস্তান  স্বাধীনতা  গুলি  নিহত  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: