চাঁদে যাচ্ছে পাকিস্তানের নভোযান ‘জিন্নাহ-১’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চাঁদে নিজেদের তৈরি নভোযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে,

2026-08-14T14:09:29+00:00
2026-08-14T16:52:24+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চাঁদে যাচ্ছে পাকিস্তানের নভোযান ‘জিন্নাহ-১’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৪:৫২ পিএম
ছবি : সংগৃহীত
চাঁদে নিজেদের তৈরি নভোযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, ২০২৯ সালের মধ্যে ‘জিন্নাহ-১’ চাঁদের উদ্দেশে পাঠানো হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে সুপারকো জানায়, চীনের চ্যাং’ই-৮ অভিযানের সফরসঙ্গী হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর দিকে যাবে পাকিস্তানের প্রথম প্রস্তাবিত চান্দ্র নভোযানটি। ২০২৯ সালে চ্যাং’ই-৮ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে চীন।

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলকে বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয়। দুর্গম এই এলাকায় বরফ আকারে পানির পাশাপাশি বিভিন্ন মূল্যবান খনিজের সম্ভাব্য উপস্থিতি নিয়ে গবেষণা চলছে। ২০২৩ সালের ২৩ আগস্ট ভারতের চন্দ্রযান-৩ এই অঞ্চলে সফলভাবে অবতরণ করেছিল।


পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশের প্রথম চান্দ্র নভোযানের নাম ঠিক করতে প্রায় ৪ হাজার প্রস্তাব যাচাই করা হয়। পরে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি সম্মান জানিয়ে ‘জিন্নাহ-১’ নামটি বেছে নেয় সুপারকো।

২০২৪ সালে চীনের চ্যাং’ই-৮ প্রকল্পে যুক্ত হয় পাকিস্তান। সুপারকোর দাবি, এই অংশীদারত্বের মাধ্যমে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি রোভার চাঁদের পৃষ্ঠে অনুসন্ধান কার্যক্রমে অংশ নেবে।

সুপারকোর বিবৃতিতে বলা হয়েছে, এই সহযোগিতা পাকিস্তানের মহাকাশ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ সুপারকোর দেশীয় প্রযুক্তিতে তৈরি রোভারটি চন্দ্রপৃষ্ঠে অন্বেষণ অভিযানের অংশ হবে।

সূত্র: ডন


সময়ের আলো/এমকে
  বিষয়:   চাঁদ  পাকিস্তান  নভোযান. জিন্নাহ  চান্দ্র নভোযান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: