ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানিদের কাছেই ভারত সবচেয়ে বেশি অপছন্দের দেশ। শুধু পাকিস্তান নয়, ভারতকে নিয়ে বাংলাদেশের মানুষের মনোভাবেও গত দুই বছরে বড় পরিবর্তন

2026-08-14T21:34:42+00:00
2026-08-14T21:36:21+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩৪ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৯:৩৬ পিএম
ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর প্রাত্যহিক কুচকাওয়াজের দৃশ্য। ছবি : সংগৃহীত
পাকিস্তানিদের কাছেই ভারত সবচেয়ে বেশি অপছন্দের দেশ। শুধু পাকিস্তান নয়, ভারতকে নিয়ে বাংলাদেশের মানুষের মনোভাবেও গত দুই বছরে বড় পরিবর্তন এসেছে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত চালানো জরিপে ভারত সম্পর্কে ৩৬টি দেশের নাগরিকদের মতামত নেওয়া হয়। এতে দেখা যায়, পাকিস্তানের মাত্র ৭ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন। বিপরীতে ৯১ শতাংশের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। একইভাবে ভারতীয়দের কাছেও পাকিস্তান সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচিত।

বাংলাদেশে ২০২৪ সালে ৫৭ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করলেও এবার সেই হার কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। অর্থাৎ দুই বছরে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে।

ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে শ্রীলঙ্কায়। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন, বিপরীতে ১১ শতাংশের মনোভাব নেতিবাচক।


ফিলিস্তিনের পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের নাগরিকদের মধ্যে ১৮ শতাংশ ভারতকে পছন্দ করেন এবং ৫৬ শতাংশ অপছন্দ করেন। অন্যদিকে ইসরায়েলে ৬০ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন।

জরিপে কেনিয়া ও যুক্তরাজ্যেও ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব বেশি পাওয়া গেছে। তবে তুরস্ক ও নাইজেরিয়ায় ভারতকে অপছন্দের হার আগের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোতেও একই ধরনের পরিবর্তন দেখা গেছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভারত  অপছন্দ  পাকিস্তান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: