সোনারগাঁয়ে ম্যারাথন চলাকালে দৌড়বিদের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪

2026-08-15T08:36:21+00:00
2026-08-15T14:11:33+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
সোনারগাঁয়ে ম্যারাথন চলাকালে দৌড়বিদের মৃত্যু
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৩৬ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ২:১১ পিএম
টিপু সুলতান। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ‘সোনারগাঁ রানার্স’-এর উদ্যোগে আয়োজিত ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ প্রতিযোগিতায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, ৭ দশমিক ৫ কিলোমিটারের এই ম্যারাথনে দৌড়ের প্রায় অর্ধেক পথ অতিক্রম করার পর বালুয়া দিঘিরপাড় এলাকায় তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় আয়োজকদের মেডিকেল টিম দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মদনপুরের আল বারাকা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ম্যারাথনের প্রধান আয়োজক শিমুল ভূঁইয়া জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৬০০ জন দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে টিপু সুলতানও একজন প্রতিযোগী ছিলেন। দৌড় চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

দৌড়বিদ টিপু সুলতানের অকাল মৃত্যুতে আয়োজক কমিটি এবং প্রতিযোগিতার প্রধান অতিথি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   নারায়ণগঞ্জ  সোনারগাঁও  ম্যারাথন  দৌড়বিদ  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: