রূপগঞ্জে সীমানাসংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে দেবর ও তার সহযোগীদের বিরুদ্ধে নাসিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে

2026-08-14T15:31:26+00:00
2026-08-14T15:31:26+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে সীমানাসংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৩১ পিএম 
বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে নাসিমা বেগমকে পিটিয়ে হত্যায় স্বজদের আহাজারি। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে দেবর ও তার সহযোগীদের বিরুদ্ধে নাসিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের দেবরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম আমলাবো এলাকার বাবুল মীরের স্ত্রী। এই দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

গ্রেফতাররা হলেন, নিহত নাসিমার দেবর আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোসনা বেগম এবং তাদের মেয়ের জামাই শাকিল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমলাবো এলাকায় নিজ জমিতে একটি ভবন নির্মাণ করছিলেন বাবুল মীর। ওই ভবন নির্মাণকাজে সীমানা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন তার আপন ভাই আলাল মিয়া। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে দেবর আলাল মিয়ার বাকবিতণ্ডা শুরু হয়।


একপর্যায়ে আলাল মিয়া, জোসনা বেগম, শাকিল মিয়া ও হাসানসহ ৫ থেকে ৬ জন মিলে নাসিমা বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আলাল মিয়া, জোসনা বেগম ও শাকিল মিয়াকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, অভিযুক্তদের ইতোমধ্যে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রূপগঞ্জ  সীমানাসংক্রান্ত বিরোধ  ভাবি  পিটিয়ে হত্যা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: