কবরস্থানের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কবরস্থানের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে রংছাতী ইউনিয়নের আমগড়া

2026-08-14T14:49:20+00:00
2026-08-14T16:50:07+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কবরস্থানের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৪:৫০ পিএম
কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : সময়ের আলো
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কবরস্থানের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে রংছাতী ইউনিয়নের আমগড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমঘড়া ও পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দাদের মধ্যে একটি কবরস্থানের জমির মালিকানা ও ওয়াক্‌ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুই গ্রামের মানুষই দীর্ঘদিন ধরে ওই কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছেন। কবরস্থানের পাশে বাজার নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। এ নিয়ে শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নেত্রকোনা  কবরস্থান  জায়গা  সংঘর্ষ  আহত  অর্ধশতাধিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: