নেত্রকোনায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট)

2026-08-13T19:49:26+00:00
2026-08-13T19:49:26+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম 
প্রতীকী ছবি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন উপজেলার সাগুলি গ্রামের আমজদ আলী ফকিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাগুলি গ্রামের বুরুজ আলী ও রফিক গংদের সঙ্গে তাইজ্জ মিয়া গংদের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকও হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাইজ্জ মিয়া পক্ষ বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের আঘাতে আছিয়া খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নেত্রকোনা  জমি  সংঘর্ষ  বৃদ্ধা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: