নড়াইলে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল-যশোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায়আল-আমিন (১৭) নামেট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও ৪

2026-08-15T08:57:30+00:00
2026-08-15T14:16:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নড়াইলে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৫৭ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ২:১৬ পিএম
নড়াইল আধুনিক হাসপাতাল। ছবি : সময়ের আলো
নড়াইল-যশোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় আল-আমিন (১৭) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের সিতারামপুরের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আল-আমিন যশোর জেলা কোতোয়ালী থানার খোলাডাঙ্গা এলাকার মফিজের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিতারামপুরের বাঁশভিটা নামক স্থানে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় যশোর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকে থাকা হেলপার আল-আমিন প্রাণ হারান। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


নড়াইল সদর থানার এসআই নুরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি রেকার দিয়ে সরিয়ে তুলারামপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইল  ট্রাক-প্রাইভেটকার  সংঘর্ষ  হেলপার  মৃত্যু  চিকিৎসাধীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: