ঝালকাঠিতে জেল থেকে পালানো আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

প্রায় ২ বছর আগে ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুবছরের সাজাপ্রাপ্ত আসামি মনির হাওলাদার ওরফে হাসানকে গ্রেফতার করেছে নলছিটি

2026-08-15T14:37:53+00:00
2026-08-15T14:38:54+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে জেল থেকে পালানো আসামি গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ২:৩৮ পিএম
আসামি মনির হাওলাদার। ছবি : সময়ের আলো
প্রায় ২ বছর আগে ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুবছরের সাজাপ্রাপ্ত আসামি মনির হাওলাদার ওরফে হাসানকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

শুক্রবার( ১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মনির হাওলাদার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের একটি জিআর-১৪ মামলায় আদালত মনির হাওলাদারকে দুবছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের সময় প্রায় ২ বছর আগে তিনি ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যান। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ঝালকাঠি  জেল  আসামি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: