পঞ্চগড় সদর হাসপাতালে সিন্ডিকেট নির্মূলের হুঁশিয়ারি পানি সম্পদ প্রতিমন্ত্রীর

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং হাসপাতালকেন্দ্রিক সব ‘সিন্ডিকেট’ নির্মূলের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ

2026-08-15T15:53:40+00:00
2026-08-15T15:53:40+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সারাদেশ
পঞ্চগড় সদর হাসপাতালে সিন্ডিকেট নির্মূলের হুঁশিয়ারি পানি সম্পদ প্রতিমন্ত্রীর
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম 
পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। ছবি : সময়ের আলো
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং হাসপাতালকেন্দ্রিক সব ‘সিন্ডিকেট’ নির্মূলের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, হাসপাতাল একটি সরকারি প্রতিষ্ঠান, যা নির্দিষ্ট কোনো সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগে পরিচালনা করা সম্ভব নয়। এখানে সরকারের সরাসরি সম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।


তিনি আরও বলেন, হাসপাতালকে ঘিরে কোনো ধরনের ‘আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট’ থাকলে তা বরদাস্ত করা হবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি চিকিৎসাসেবার মান নিয়ন্ত্রণ করতে চায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, এখানে এমআরআই ও সিটি স্ক্যানসহ আধুনিক কোনো যন্ত্রপাতি নেই। ফলে দরিদ্র রোগীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে সারজিস বলেন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার প্রশ্নে আমাদের সবাইকে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে।

সভায় বক্তারা হাসপাতালের নানা সংকটের কথা তুলে ধরে জানান, নতুন ভবন নির্মাণ হলেও তা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী নয়। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির অভাবে প্রতিনিয়ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় রেফার করতে হয়।

এ সময় প্রতিমন্ত্রী এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

সময়ের আলো/জোই


  বিষয়:   পঞ্চগড়  সদর হাসপাতাল  সিন্ডিকেট  নির্মূল  হুঁশিয়ারি  পানি সম্পদ প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: