ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন!

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেটেও যেন নিজেদের নামটা নতুন করে লিখছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জয়ের পর এবার ক্রিকেটে

2026-08-15T17:21:27+00:00
2026-08-15T17:26:00+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
খেলা
ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৫:২৬ পিএম
ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন । ছবি : সংগৃহীত
ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেটেও যেন নিজেদের নামটা নতুন করে লিখছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জয়ের পর এবার ক্রিকেটে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়ল ইউরোপের দেশটি।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্পেন। এই জয়ে বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২১ ম্যাচ অপরাজিত এখন স্পেন।

ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-তে আয়োজক ফিনল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে ফিনল্যান্ড। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ম্যাচ জিতে নেয় স্পেন।

তবে জয় ছাপিয়ে আলোচনায় এসেছে স্পেনের অপরাজিত থাকার রেকর্ড। তিন বছর আগে আইল অব ম্যানকে হারিয়ে যে জয়যাত্রা শুরু হয়েছিল, ফিনল্যান্ডের বিপক্ষে সেটিই গড়াল টানা ২১ ম্যাচে। এই সময়ে জার্সি, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র ও গ্রিসের মতো দলকেও হারিয়েছে তারা।


এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত রিকি পন্টিংয়ের দল টানা ১৭টি ওয়ানডে জিতেছিল। এরপর বিশ্বকাপ জয়ের পর টানা তিনটি টেস্ট জেতে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত ছিল তারা। এবার সেই রেকর্ড পেছনে ফেলল স্পেন।

অবাক করা বিষয় হচ্ছে, শুধু আন্তর্জাতিক ক্রিকেটে টানা অপরাজিত থাকার রেকর্ডই নয় - টানা সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ডও স্পেনের। ২০২৪ সালে গ্রিসকে হারিয়ে টানা ১৪টি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়েছিল তারা। এরপর সেই সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ২১-এ।

২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা পাওয়া স্পেন এখন আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে অন্যতম সফল দল। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৫০টি টি-টোয়েন্টি খেলেছে তারা, জয় পেয়েছে ৪১টিতে, হার মাত্র ৮টি।

সময়ের আলো/টিকে


  বিষয়:   ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন! 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: