যুক্তরা‌ষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে

2026-08-15T17:28:55+00:00
2026-08-15T17:28:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরা‌ষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে গুলিতে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।  

মিশিগান রাজ্য পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিসৌকি কাউন্টির একটি বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি লাশ ও একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে।

পুলিশ তদন্তে গোলাগুলির সঙ্গে জড়িত সন্দেহে ৩৯ বছর বয়সি চাদ হিকম্যান নামের এক ব্যক্তিকে শনাক্ত করে। তবে পুলিশের টহল দল পৌঁছানোর আগেই সে স্থান ত্যাগ করে। তাকে ধরতে এলাকাটিতে চিরুনি অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা।

অভিযানের এক পর্যায়ে পুলিশ পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে। 

পরবর্তীতে হোয়াইটলক লেকের নিকটবর্তী বনাঞ্চলের পাশে হিকম্যানের ব্যবহৃত গাড়িটি শনাক্ত করেন পুলিশ সদস্যরা। গাড়িটির ভেতর থেকেই চাদ হিকম্যান এবং অন্য আরেক ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়।


মিশিগান রাজ্য পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যাশলে মিলার জানান, আকস্মিক এই সহিংসতার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের প্রক্রিয়া চলমান থাকায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরা‌ষ্ট্র  বন্দুকধারী  হামলা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: