নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

খেলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট

2026-08-15T18:45:30+00:00
2026-08-15T18:46:29+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
খেলা
নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:৪৫ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৬:৪৬ পিএম
নারায়ণগঞ্জ চেস একাডেমি আয়োজিত ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী । ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। আগামী দুই মাসের মধ্যেই এই প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানান তিনি।

শনিবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জ চেস একাডেমি আয়োজিত ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঁচ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের মোট ২০ জন দাবাড়ু অংশ নেন।


প্রতিযোগিতায় ভারতের অ্যামেচার ফিদেমাস্টার সৌরভ চৌবে পূর্ণ ৫ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার রানারআপ এবং একই পয়েন্ট নিয়ে ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী তৃতীয় ও মুহতাদী তাজওয়ার নাশিদ চতুর্থ স্থান লাভ করেন। খেলা শেষে বিজয়ী দাবাড়ুদের হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ চেস একাডেমির সভাপতি মেহেদী হাসান মিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক মোরসালিন আহমেদ। এতে শুভেচ্ছা বক্তব্য দেন দাবা ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম।

সময়ের আলো/টিকে
  বিষয়:   নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: