কৃষক দলের মোটরসাইকেল শোডাউনে ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুরে ১৫ আগস্ট উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজিত মোটরসাইকেল শোডাউনে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত

2026-08-15T21:58:24+00:00
2026-08-15T22:02:38+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
কৃষক দলের মোটরসাইকেল শোডাউনে ‘জয় বাংলা’ স্লোগান
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৫৮ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ১০:০২ পিএম
কৃষক দলের মোটরসাইকেল শোডাউন। সংগৃহীত ছবি
মাদারীপুরে ১৫ আগস্ট উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজিত মোটরসাইকেল শোডাউনে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার মাতুব্বরের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে এই অবস্থান ও শোডাউন কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়ার একপর্যায়ে আচমকা এক নেতার মুখ থেকে ‘জয় বাংলা’ স্লোগানটি বের হয়ে আসে। ১৫ আগস্ট ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপির সতর্ক অবস্থানের মধ্যে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে জানান উপস্থিত অনেকে।

ঘটনাটির বিষয়ে জানতে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাসার মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে জেলা কৃষক দলের সদস্যসচিব অহিদুজ্জামান খান জানান, বিষয়টি তারা খতিয়ে দেখবেন।

অন্যদিকে, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি স্পষ্ট জানান, দলীয় শোডাউনে দলের কেউ যদি এরকম স্লোগান দিয়ে থাকে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শহরে নজরদারি বাড়ানো হয়েছে। তবে স্লোগানের বিষয়ে পুলিশ অবগত নয়; ঘটনাটি ঘটে থাকলে তা আইনবহির্ভূত হিসেবে বিবেচনা করা হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মাদারীপুর  বিএনপি  মোটরসাইকেল শোডাউন  জয় বাংলা  স্লোগান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: