এমপি আয়নুল হকের ওপর হামলা, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে।হামলার ঘটনায়জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন

2026-08-15T21:39:26+00:00
2026-08-15T21:39:26+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
এমপি আয়নুল হকের ওপর হামলা, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৩৯ পিএম 
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। 

হামলার পরে আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িতদের আটকের জোর দাবি জানান। তিনি দাবি করেন, এ হামলার সাথে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা জড়িত আছেন। দ্রুত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। 

হামলার ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। 

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে সময়ের আলোকে জানান, হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিস্তারিত পরে জানা যাবে।


সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আজ ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই এ হামলার ঘটনা ঘটেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সিরাজগঞ্জ  এমপি  আয়নুল হক  হামলা  গাড়ি ভাঙচুর  গাড়ি বহরে হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: