নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আজ বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে তার গাওয়া জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে মুক্ত হতে যাচ্ছে। ‘উত্তরাধিকার’

2026-08-16T04:47:09+00:00
2026-08-16T04:47:09+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
আজ বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে তার গাওয়া জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে মুক্ত হতে যাচ্ছে। ‘উত্তরাধিকার’ শিরোনামের বিশেষ এই অ্যালবামটি ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’র মতো শ্রোতাপ্রিয় গানগুলো নতুন করে গেয়েছেন দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী।

জানা গেছে, অ্যালবামটিতে দলছুট গেয়েছে ‘রুপালি গিটার’, আরবোভাইরাস ‘নীল বেদনা’, সোনার বাংলা সার্কাস ‘গতকাল রাতে’, শুভযাত্রা ‘চলো বদলে যাই’, ক্যালিপসো ‘চাঁদ মামা’, রকসল্ট ‘অচেনা জীবন’, ডোপামিন ‘মাধবী’ এবং এ কে রাহুল ‘মন চাইলে মন’। 

একক শিল্পীদের মধ্যে বাবনা করিম ও রাসেল আলী গেয়েছেন ‘হাসতে দেখো’, রোমেল আলী ‘এখন অনেক রাত’, চন্দন জামান আলী-মেনন ‘মেয়ে’, কানিজ সুবর্ণা ও সাজ্জাদ ‘কষ্ট পেতে ভালোবাসি’, পলাশ ‘আপন কেহ নাই’, জয় শাহরিয়ার ‘কষ্ট কাকে বলে’, অদিত ‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেন ‘রাতের তারা’, আতিকা ইয়ামিন ‘ফেরারি এই মন’, অটামনাল মুন ‘হকার’, কনক আচার্য ‘নীরবে’ এবং তওফিক-এবি-মেনন ‘বাংলাদেশ’ গেয়েছেন।


অ্যালবামের সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল। প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা তাকে ফোন করে আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ইচ্ছার কথা জানান। এরপরই তার জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশের প্রস্তাব আসে। আলোচনা শেষে ২০টি গান নিয়ে তৈরি হয় ‘উত্তরাধিকার’।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আয়োজন  আইয়ুব বাচ্চু  জনপ্রিয়  গান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: