এক অভিমানে ৩০ বছরের প্রবাস জীবন, দেশে ফেরার ৩ দিনের মাথায় মৃত্যু

ইউএই সংবাদদাতা

সারাদেশ

অভিমান নিয়ে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দীর্ঘ ৩০ বছর প্রবাস জীবন কাটানো সিলেটের জকিগঞ্জের মাসুক আহমদ (৫৫) দেশে

2026-08-16T08:31:10+00:00
2026-08-16T14:18:15+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
এক অভিমানে ৩০ বছরের প্রবাস জীবন, দেশে ফেরার ৩ দিনের মাথায় মৃত্যু
ইউএই সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩১ এএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ২:১৮ পিএম
মাসুক আহমদ। ছবি : সংগৃহীত
অভিমান নিয়ে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দীর্ঘ ৩০ বছর প্রবাস জীবন কাটানো সিলেটের জকিগঞ্জের মাসুক আহমদ (৫৫) দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় মারা গেছেন।

গত মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দুবাই প্রবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও দুবাই প্রবাসী শাহেদুল আরেফিন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর আগে জকিগঞ্জে নিজের দোকানের সামনে কেনাকাটাকে কেন্দ্র করে তৎকালীন বিডিআর সদস্যদের সঙ্গে বিরোধ বাধে মাসুক আহমদের। পরিবারের দাবি, ওই ঘটনায় তাকে কুশিয়ারা নদীতে চুবিয়ে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছিল। সেই অপমান ও মানসিক কষ্ট থেকেই তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।

এরপর জাল পাসপোর্টের মাধ্যমে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান। দুবাইয়ে দীর্ঘ ৩০ বছর বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করেন। আমিরাত সরকার অবৈধ অভিবাসীদের জন্য একাধিকবার সাধারণ ক্ষমা ঘোষণা করলেও তিনি সেই সুযোগ গ্রহণ করেননি। দুবাইয়ের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করে জীবন কাটিয়েছেন অবিবাহিত মাসুক। তার প্রবাস জীবনেই দেশে বাবা, মা ও এক ভাই মারা যান।


ভাতিজা শাহেদুল আরেফিন জানান, প্রায় সাত মাস আগে দুবাইয়ে থাকা অবস্থায় মাসুক আহমদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়। কয়েক মাস ধরে দুবাইয়ের শেখ রাশিদ হাসপাতাল ও আজমানের থুম্বে হাসপাতালে তার চিকিৎসা চলে।

পরিবারের দাবি, দুবাইয়ে তার চিকিৎসা বাবদ প্রায় ২ কোটি টাকা খরচ হলেও মানবিক বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত সরকার পুরো খরচ মওকুফ করে দেয়।

শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত শুক্রবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অচেতন অবস্থায় তাকে বাংলাদেশে পাঠানো হয়। দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় নিজ বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

৩০ বছরের দুবাই প্রবাস জীবনের পর শেষ পর্যন্ত নিজ মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন এই প্রবাসী।

সময়ের আলো/জোই

  বিষয়:   দুবাই  প্রবাস  চিরবিদায়  সময়ের আলো  সিলেট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: