সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রবাস

নুরুল মোস্তফা রাফাতের ফেসবুক একাউন্টের বায়ো ক্যাপশনে লেখা ছিল আমার মরণে যদি আপনার অশ্রু না গড়ায়, তবে আমার জন্মটাই বৃথা।

2026-08-16T00:27:19+00:00
2026-08-16T00:27:19+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
প্রবাস
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:২৭ এএম 
নিহত নুরুল মোস্তফা রাফাত। ছবি : সংগৃহীত
নুরুল মোস্তফা রাফাতের ফেসবুক একাউন্টের বায়ো ক্যাপশনে লেখা ছিল আমার মরণে যদি আপনার অশ্রু না গড়ায়, তবে আমার জন্মটাই বৃথা। কিন্তু তার জন্য আজ সবার চোখে অশ্রু ঝরছে। কারণ রাফাত আর নেই।

সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এই রেমিটেন্স যোদ্ধা। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে সৌদি আরবের মদিনা শহরে দুর্ঘটনা ঘটে।

নিহত রাফাত রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের মৃত নুরুল আবছারের ছেলে। 


জানা যায়, শনিবার বিকেলে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন মদিনা শহরে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সেই দেশের  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাফাতের এই অকাল মৃত্যুতে  শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সৌদি আরব  সড়ক দুর্ঘটনা  বাংলাদেশি  প্রবাসী  মৃত্যু  রাউজান  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: