দিনের শুরুতেই মিরাজের জোড়া শিকার, কোণঠাসা অজিরা

ক্রীড়া ডেস্ক

খেলা

ডারউইন টেস্টের চতুর্থ দিনের শুরুতেই মেহেদী হাসান মিরাজের দারুণ স্পিন আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই জোড়া উইকেট

2026-08-16T08:50:18+00:00
2026-08-16T08:50:18+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
খেলা
দিনের শুরুতেই মিরাজের জোড়া শিকার, কোণঠাসা অজিরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৫০ এএম 
ইকেট পাওয়ার পর মেহেদী হাসান মিরাজের উল্লাস। ছবি : ক্রিকইনফো
ডারউইন টেস্টের চতুর্থ দিনের শুরুতেই মেহেদী হাসান মিরাজের দারুণ স্পিন আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার শক্ত সুযোগ তৈরি করে দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

রোববার (১৬ আগস্ট) সকালে মারারা স্টেডিয়ামে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তবে দিনের সপ্তম ওভারেই ধাক্কা খায় তারা। সেট ব্যাটার অ্যালেক্স ক্যারিকে লিটন দাসের ক্যাচে পরিণত করে ক্যামেরন গ্রিনের সঙ্গে গড়ে ওঠা ৫৬ রানের জুটি ভেঙে দেন মিরাজ। ৭২ বল খেলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ক্যারি।

এরপর ক্রিজে আসা বেউ ওয়েবস্টারকে বেশিক্ষণ টিকতে দেননি এই অফস্পিনার। ২১ বলে মাত্র ৫ রান করা ওয়েবস্টারকে সরাসরি বোল্ড করে ড্রেসিংরুমে পাঠান মিরাজ। এই জোড়া আঘাতের পর অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭০ ওভারে ৬ উইকেটে ১৯৮ রান।


উল্লেখ্য, প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও তৃতীয় দিনের শেষ সেশনে ঘুরে দাঁড়িয়েছিল অজিরা। দিনশেষে বাংলাদেশ থেকে ৬৭ রানে পিছিয়ে থেকে লড়াইয়ের ইঙ্গিত দিলেও চতুর্থ দিনের শুরুতেই মিরাজের ঘূর্ণিতে ফের চাপে পড়েছে তারা।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মিরাজ  জোড়া শিকার  কোণঠাসা  অজিরা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: