চৌদ্দগ্রামে অভিযোগ দিতে এসে থানা ফটকে বৃদ্ধের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ দিতে এসে থানার প্রধান ফটকে লুটিয়ে পড়ে আবু তাহের মজুমদার (৭৫) নামে এক

2026-08-16T11:57:28+00:00
2026-08-16T11:57:28+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
চৌদ্দগ্রামে অভিযোগ দিতে এসে থানা ফটকে বৃদ্ধের মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫৭ এএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ দিতে এসে থানার প্রধান ফটকে লুটিয়ে পড়ে আবু তাহের মজুমদার (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম থানা ভবনের সামনে এ ঘটনা ঘটে। আবু তাহের মজুমদার উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আবু তাহের মজুমদারের ছেলে তাকে বসতঘরে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা চালান। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিতে আসেন ওই বৃদ্ধ। থানার পাশের একটি দোকান থেকে অভিযোগপত্র লিখিয়ে ভেতরে প্রবেশের সময় হঠাৎ তিনি থানা ফটকের সামনে হঠাৎ ঢলে পড়েন।


এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযোগ দিতে এসে এক বৃদ্ধ থানা ফটকের সামনে অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   অভিযোগ  থানা  বৃদ্ধ  মৃত্যু  সময়ের আলো  কুমিল্লা  চৌদ্দগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: