মেহেরপুর ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার

2026-08-16T12:26:50+00:00
2026-08-16T12:26:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মেহেরপুর ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:২৬ পিএম 
ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে ২ বোমা সদৃশ বস্তু। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে ষোলাটাকা ইউনিয়নের আমতৈল গ্রাম থেকে লাল টেপে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করা হয়।

আফরোজা খাতুন ষোলটাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী।

আবুল হোসেন জানান, রাতের আঁধারে কে বা কারা তার বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু রেখে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো বোম না। তবুও কে বা কারা কেন সেখানে এটি রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাংনী  ইউপি চেয়ারম্যান  বোমা সদৃশ বস্তু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: