ফসলের সাথে শত্রুতা, ৩ বিঘা জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলারচরগোয়াল গ্রামের মাঠে বর্গা নেওয়া

2026-08-15T23:04:51+00:00
2026-08-15T23:07:53+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফসলের সাথে শত্রুতা, ৩ বিঘা জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:০৪ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ১১:০৭ পিএম
তিন বিঘা জমির কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাঠে বর্গা নেওয়া জমিতে গিয়ে এ ঘটনা দেখতে পান জমির মালিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা চরগোয়াল গ্রামের মাঠে বর্গা নেওয়া জমির কলাগাছ কেটে ফেলে। বর্গা নেওয়া জমিতে চাষ করেছিলেন আলফাজ ও রিপনসহ আরও বেশ কয়েকজন চাষী।

সকালে মাঠে গিয়ে দেখতে পায় তিন বিঘা জমির সকল কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। জমিতে থাকা প্রতিটি গাছ দ্বিখন্ডিত করে দেওয়া হয়েছে। এতে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে কৃষকরা বলেও জানা গেছে।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, উপজেলার চরগোয়াল গ্রাম মাঠের প্রায় তিন বিঘা জমির কলাগাছ রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছে।

সময়ের আলো/আতা 
  বিষয়:   ফসলের সাথে শত্রুতা  কলাগাছ  দুর্বৃত্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: