মাংসের প্রলোভনে স্বর্ণালংকার ছিনতাই, আটক ১

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আকিকার মাংস দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণ ও রুপার অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সম্রাট

2026-08-15T22:51:26+00:00
2026-08-15T22:51:26+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাংসের প্রলোভনে স্বর্ণালংকার ছিনতাই, আটক ১
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৫১ পিএম 
অভিযুক্ত সম্রাট। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আকিকার মাংস দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণ ও রুপার অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সম্রাট (২৭) নামে এক অটোরিকশাচালাককে আটক করেছে স্থানীয়রা। শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ভাগ্যকুল কবুতরখোলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। 

পরে তাকে অটোরিকশাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক সম্রাট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জসিলদিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজা খাসের হাট এলাকার বাসিন্দা আমেনা (৬০) বাড়িতে গৃহপরিচারিকার কাজের উদ্দেশ্যে কবুতরখোলা মাদবরবাড়ি এলাকায় আসেন। তবে যে বাড়িতে তিনি এসেছিলেন তার ঠিকানা বলতে না পারায় অটোরিকশাচালক সম্রাট তাকে কৌশলে আকিকার মাংস দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যান।


পরে ভয়ভীতি দেখিয়ে আমেনার সঙ্গে থাকা সোনার কানের দুল, রুপার চেইন এবং হাতের চুড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সম্রাটকে অটোরিকশাসহ আটক করেন। পরে শ্রীনগর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

শ্রীনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম বলেন, স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি রুপার চেইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আতা 
  বিষয়:   মাংস  প্রলোভন  স্বর্ণালংকার ছিনতাই  আটক  শ্রীনগর  মুন্সীগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: