হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হাঙ্গেরির পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দেশটির পুলিশ

2026-08-16T17:23:03+00:00
2026-08-16T17:23:03+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:২৩ পিএম 
হাঙ্গেরির পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত। সংগৃহীত ছবি
হাঙ্গেরির পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনাটি ঘটে রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত দেশটির প্রধান মহাসড়কের মেজোকেরেসতেশ শহরের কাছে।

পুলিশ জানিয়েছে, সার্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশে যাত্রা করা বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন। বাসটি সড়ক থেকে ছিটকে পাশের একটি খাদে পড়ে উল্টে যায়। 

ঘটনাস্থলেই ১১ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আরও ৩৭ জন সামান্য আহত হয়েছেন।

উল্টে যাওয়া বাসের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীদের জানালা দিয়ে তাদের বের করে আনতে হয়েছে।

হাঙ্গেরির পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে যায়। দুর্ঘটনার পর বাসটির চালককে হেফাজতে নেওয়া হয়েছে।


হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি উদ্ধারকাজে অংশ নেওয়া জরুরি সেবা ও উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানান। 

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানিয়েছেন, দেশটির কনস্যুলার সেবা সক্রিয় রয়েছে এবং তারা হাঙ্গেরির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকিও দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

২০০৩ সালের পর এটিকে হাঙ্গেরির সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ওই বছর শিওফক এলাকায় একটি ট্রেন জার্মান পর্যটকবাহী বাসকে ধাক্কা দিলে ৩৩ জন নিহত হয়েছিলেন। 

সূত্র : রয়টার্স

সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   হাঙ্গেরি  পর্যটকবাহী  বাস দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: