জাহাজের হর্নে ঘুম ভাঙল ভাল্লুকের, জরিমানা ৭ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নরওয়ের সেলবার্দ উপকূলে ঘুমন্ত একটি মেরু ভাল্লুককে জাহাজের ফগ হর্ন বাজিয়ে জাগিয়ে তোলায় এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা

2026-08-16T17:45:12+00:00
2026-08-16T17:45:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
জাহাজের হর্নে ঘুম ভাঙল ভাল্লুকের, জরিমানা ৭ লাখ টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
নরওয়ের সেলবার্দ উপকূলে ঘুমন্ত একটি মেরু ভাল্লুককে জাহাজের ফগ হর্ন বাজিয়ে জাগিয়ে তোলায় এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, আগস্টের শুরুতে নরওয়ের সেলবার্দ উপকূল দিয়ে যাওয়ার সময় জাহাজের যাত্রীরা একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেন। ভাল্লুকটিকে কাছ থেকে দেখার জন্য জাহাজে থাকা এক ব্যক্তি উচ্চস্বরে ফগ হর্ন বাজান। 

শব্দে আতঙ্কিত হয়ে ভাল্লুকটি ঘুম থেকে উঠে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হলে তারা ব্যবস্থা নেয়। 


সেলবার্দের গভর্নর লার্স ফওস এক বিবৃতিতে জানিয়েছেন, ‘জাহাজে থাকা ব্যক্তিরা একটি মেরু ভাল্লুককে স্থলে ঘুমিয়ে থাকতে দেখেন। এরপর জাহাজের এক ব্যক্তি ফগ হর্ন বাজান। এতে ভাল্লুকটি জেগে ওঠে এবং অন্য জায়গায় চলে যায়।’

সেলবার্দের পরিবেশ সুরক্ষা আইনে বিনা প্রয়োজনে মেরু ভাল্লুককে বিরক্ত বা উস্কানি দেওয়া নিষিদ্ধ। পর্যটক ও জাহাজের কর্মীদের বন্যপ্রাণীর কাছাকাছি চলাচলের সময় বিশেষ সতর্ক থাকার নির্দেশ রয়েছে।

জরিমানার অর্থ পরিশোধে রাজি হয়েছেন ওই ব্যক্তি। তবে তার নাম ও জাতীয়তা প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।



সময়ের আলো/এমকে
  বিষয়:   জাহাজ  হর্ন  ঘুম  ভাল্লুক  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: