রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ডেমরা থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জুয়েল ভুঞা নামে এক যুবককে গ্রেফতার

2026-08-17T01:19:25+00:00
2026-08-17T01:22:52+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
জাতীয়
রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:১৯ এএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ১:২২ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর ডেমরা থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জুয়েল ভুঞা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে আরিফ চৌধুরী নামে আরও এক যুবককে আটক করা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে অভিযান চালানো হয়। এ সময় জুয়েল ভুঞার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে কালো কস্টেপে মোড়ানো আনুমানিক ৬ ইঞ্চি লম্বা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।


অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামে আরও এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়।

বোমা সদৃশ বস্তু উদ্ধারের খবর পেয়ে ডেমরা থানার কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার জুয়েল ভুঞা ও আটক আরিফ চৌধুরীকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাজধানী  বোমা  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: