কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের দাবি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙনকবলিত এলাকার শত শত মানুষ।রোববার (১৬ আগস্ট)

2026-08-17T04:40:46+00:00
2026-08-17T04:40:46+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের দাবি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৪০ এএম 
ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙনকবলিত এলাকার শত শত মানুষ।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেখলী ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ধরলা নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে তাঁদের বসতভিটা ও আবাদি জমিসহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদও। প্রতি বছর ভাঙনে নতুন নতুন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে অবশিষ্ট ঘরবাড়ি ও সম্পদও হারিয়ে তাঁরা নিঃস্ব হয়ে পড়বেন।

তাঁরা আরও বলেন, লালমনিরহাট জেলা এবং কুড়িগ্রামের তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় ধরলা নদীর তীর রক্ষায় বাঁধ নির্মাণ করা হলেও ফুলবাড়ীর চর মেখলীসহ এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এমন সুবিধা থেকে বঞ্চিত। তাই বৈষম্য দূর করে জরুরি ভিত্তিতে ধরলা নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তাঁরা।

অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধি সীমা খাতুন বলেন, ‘চর মেখলী একটি অবহেলিত এলাকা। নদীভাঙন রোধে এখানে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা জরুরি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’


চর মেখলী ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস আলী বলেন, ‘নির্বাচনের সময় এলাকার মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু দায়িত্ব নেওয়ার পরও আমার ওয়ার্ডের শত শত বিঘা জমি ধরলা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগের পাশাপাশি একাধিকবার মানববন্ধন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

তিনি চর মেখলীর মানুষের দুর্দশা নিরসনে দ্রুত প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ধরলা নদীর ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের বসতভিটা ও আবাদি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   কুড়িগ্রাম  নদীর ভাঙন  বাঁধ  দাবি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: