দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় মহাসড়কের জালিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,

2026-08-16T23:37:49+00:00
2026-08-16T23:37:49+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৩৭ পিএম 
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত। ছবি : সময়ের আলো
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় মহাসড়কের জালিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) ও একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।

স্থানীয়রা জানায়, দিনাজপুর মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলচালক ইমন ঘটনাস্থলেই নিহত হন।


পরে স্থানীয়রা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/আতা


  বিষয়:   দিনাজপুর  ট্রাক  মোটরসাইকেল আরোহী নিহত  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: