কুড়িগ্রামে ১৭ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যক্তির বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাড়ির মালিক বাদশা

2026-08-16T22:52:53+00:00
2026-08-16T22:52:53+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ১৭ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫২ পিএম 
কুড়িগ্রামে ১৭ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যক্তির বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাড়ির মালিক বাদশা মিয়া (৫০) পালিয়ে গেলেও তার ছেলে ফারুক মিয়া (২০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকালে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে মৃত তালেবুদ্দির ছেলে বাদশা মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছটি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, বাদশা মিয়া মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেল পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাঁজা গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় বাদশা মিয়া পালিয়ে যান। পরে তার বাড়িতে থাকা ছেলে ফারুক মিয়াকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।


এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিরা দুর্গম এলাকায় অবস্থান করলেও পুলিশকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুড়িগ্রাম  গাঁজা  উদ্ধার  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: