সীতাকুণ্ডে স্কুলছাত্রীর রহস্য জনক মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সানিয়া ইসলাম মায়া (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ এটিকে আত্মহত্যা

2026-08-17T09:42:15+00:00
2026-08-17T09:43:01+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে স্কুলছাত্রীর রহস্য জনক মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:৪২ এএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৯:৪৩ এএম
সানিয়া ইসলাম মায়া। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে সানিয়া ইসলাম মায়া (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ এটিকে আত্মহত্যা বললেও অনেকের ধারণা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহত সানিয়া সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাসান গোমস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকার আবুল হাশেমের মেয়ে এবং সীতাকুণ্ড বালিকা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।


রোববার (১৬ আগস্ট) দুপুরের পর খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। তবে স্থানীয় নানা গুঞ্জন ও মন্তব্যের বিষয়টি আমলে নিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মামা সুমন জানান, ঘটনার মাত্র ১০ মিনিট আগেও ভাগনীর সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। তিনি আরও জানান, কিছু দিন ধরে মায়া এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিল বলে শুনছিলেন। তবে কী কারণে এই ঘটনা ঘটলো তা তিনি বুঝতে পারছেন না। এদিকে প্রতিবেশীদের কয়েকজন দাবি করছেন, এটি আত্মহত্যা নাও হতে পারে এবং পরিবারের লোকজনের সংলগ্নতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি আত্মহত্যা হলে অপমৃত্যু মামলা এবং হত্যা প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীতাকুণ্ড  স্কুলছাত্রী  মরদেহ উদ্ধার  সময়ের আলো  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: