বক্স অফিসে ঝড় তুলল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বক্স অফিসে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মুক্তির মাত্র তিন দিনের মাথায় বিশ্বব্যাপী

2026-08-17T11:19:08+00:00
2026-08-17T11:19:08+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
আনন্দ সময়
বক্স অফিসে ঝড় তুলল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম 
বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’ সিনেমার চিত্র। ছবি : সংগৃহীত
বক্স অফিসে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মুক্তির মাত্র তিন দিনের মাথায় বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। সেই সঙ্গে এটি ইমরান হাশমির একক অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়েছে।

বাণিজ্যিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে, যার গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হয়ে বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপিতে। গত শুক্রবার মুক্তির প্রথম দিনেই ছবিটি ২২ কোটি রুপি সংগ্রহ করে। এরপর শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে এবং রোববার ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহের শো থেকে এটি আরও ২৬ কোটি রুপি সংগ্রহ করে।


২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে এই ছবিটি। আগের কিস্তিটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও (মোট আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি), নতুন কিস্তিটি মুক্তির প্রথম দিনেই সেই রেকর্ড পেছনে ফেলে দিয়েছে।

ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যান্য ব্যবসাসফল সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে ‘আওয়ারাপান টু’। এর আগে তার অভিনীত ‘হক’ (২০ কোটি), ‘রাজ টু’ (২৫ কোটি ৫০ লাখ), ‘এক থি ডায়েন’ (২৬ কোটি) এবং ‘জান্নাত’-এর (৩০ কোটি) মতো ছবিগুলোর প্রথম দিনের আয়কে পেছনে ফেলেছে নতুন এই সিক্যুয়েল।

শুধু তাই নয়, একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার সঙ্গে বক্স অফিসের লড়াইয়েও আয়ের দিক থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ‘আওয়ারাপান টু’।

সময়ের আলো/জোই


  বিষয়:   বক্স অফিস  ঝড়  ইমরান হাশমি  আওয়ারাপান টু  সময়ের আলো  ভারত  বলিউড  অভিনেতা  সিনেমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: