সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা বা অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উৎস থেকে

2026-08-17T12:40:36+00:00
2026-08-17T14:15:36+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
এলজিআরডি প্রতিমন্ত্রী
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৪০ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ২:১৫ পিএম
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা। সংগৃহীত ছবি
ব্যাটারিচালিত রিকশা বা অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উৎস থেকে এসব যানবাহন চার্জ করা হলে সেগুলোর নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পরও নিয়ম অমান্য করলে তা নবায়ন করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী জানান, ব্যাটারিচালিত রিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে নিবন্ধনের শর্ত হিসেবে ব্যাটারি রিচার্জের কাজটি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য কোনো উপায়ে বা সাধারণ বিদ্যুৎ দিয়ে চার্জ করলে তা নিবন্ধনের যোগ্য হবে না। শুধু তাই নয়, সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ ব্যবহার করে চার্জ করার অপরাধে চালক বা মালিকদের জন্য জরিমানার বিধান রেখে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। 


মূলত জাতীয় বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   সৌরবিদ্যুৎ  চার্জ  দিলে অটোরিকশা  নিবন্ধন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: