৪ বিভাগে ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে অতিবৃষ্টির

2026-08-17T12:23:23+00:00
2026-08-17T12:23:23+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
৪ বিভাগে ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:২৩ পিএম 
সময়ের আলোর ফাইল ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে।


আবহাওয়া অধিদফতরের নিয়ম অনুযায়ী হালকা বৃষ্টি ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার। মাঝারি বৃষ্টি ১১ থেকে ২২ মিলিমিটার। মাঝারি ধরনের ভারী বৃষ্টি ২৩ থেকে ৪৩ মিলিমিটার। ভারী বৃষ্টি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার। অতি ভারী বৃষ্টি ৮৮ মিলিমিটারের বেশি।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভারী বৃষ্টি  পাহাড়ি এলাকা  ভূমিধস  সতর্কতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: